সিংড়ায় দুপক্ষের সংঘর্ষ গুলিবিদ্ধ পনের জন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫০
নাটোরের সিংড়ার দুর্গম পল্লী চলনবিলের বেড়াবাড়ী আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় ১৫ জন গুলিবিদ্ধসহ প্রায় ৩০ জন আহত হয়েছে। এ সময় শাহাদত্, দানেশ, আঃ জলিল ও আঃ মান্নানের ১২টি বাড়ির ভাংচুর, লুটপাট ও হামলা চালায় সন্ত্রাসীরা। অনেকে জীবন বাঁচাতে পানিতে ঝাপ দিয়ে আত্মরক্ষার চেষ্টা করে। পরে পুলিশ প্রহরায় আহতদের গুরুদাসপুর ও সিংড়া হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের রামেক হাসপাতালে স্থানান্তর করা হবে বলে জানান আহতদের পরিবার। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগেরসহ সভাপতি রেজাউলের নেতৃত্বে ৪/৫টি নৌকায় সশস্ত্র অবস্থায় প্রতিপক্ষ আঃ সামাদের লোকজনের বাড়িতে হামলা চালায়। এসময় গ্রামবাসী প্রতিরোধের চেষ্টা করলে তাদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করা হয়। এতে ১৫ জন গুলিবিদ্ধসহ প্রায় ৩০ জন আহত হয়। সিংড়া থানার ওসি এ এইচ এম ফয়জুর রহমান জানান, পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।