গোপালপুর গণহত্যার ৪২তম বার্ষিকী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাধীন গোপালপুর গনহত্যার ৪২তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার এক স্বরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গোপালপুর গণশহীদ স্মৃতি সংসদের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ডাঃ এবি এম জাফর উল্ল্যাহ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্ল্যাহ , ইন্ট্রামেক্স গ্রুপের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সহ সভাপতি এ টি এম এনায়েত উল্ল্যাহ, নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হোসেন মিলন, কেন্দ্রীয় যুবলীগ নেতা আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, গোপালপুর ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসলেহ উদ্দীন সেলিম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণহত্যা স্মৃতি সংসদের সহ-সভাপতি আনোয়ার হোসেন রুমি, সাধারন সম্পাদক আনোয়ার পারভেজ, ও সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ উদ্দীন প্রমূখ। ১৯৭১ সালের ১৯ আগষ্ট এখানে জেলার সবচেয়ে বর্বর হত্যাকান্ড ঘটিয়ে রাজাকার পাকহানাদার বাহিনী।