টাঙ্গাইল জেলা শহর থেকে ৮ কিলোমিটার উত্তরে অবস্থিত এলেঙ্গা বাসস্ট্যান্ড। বর্তমানে এটি নবগঠিত এলেঙ্গা পৌরসভার অন্তর্গত। এখান থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাতায়াত করে থাকেন। তাছাড়া বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলায়ও লোকজন যাতায়াত করে থাকে। এখানে যাত্রীগণ রোদ-বৃষ্টি এবং ধুলো-বালির মধ্যে কষ্ট করে দাঁড়িয়ে থাকেন বাসের অপেক্ষায়। এ অবস্থায় তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে এলেঙ্গা বাসস্ট্যান্ডে একটি যাত্রীছাউনি নির্মাণ করা অতীব জরুরি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. বেলায়েত হোসেন,
এলেঙ্গা পৌরসভা, টাঙ্গাইল
