কালীগঞ্জে জামায়াতের সাবেক আমিরসহ গ্রেফতার ৩

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৪
জেলার কালীগঞ্জে গতকাল বুধবার জামায়াতে ইসলামের সাবেক আমির ও মাদ্রাসা সুপার মাওলানা মো. আবু তালেবকে গ্রেফতার করেছে র্যাব। ঝিনাইদহ র্যাব-৬ সিপিসি-২ স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সালের নেতৃত্বে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় র্যাব সদস্যরা তার বাড়ি ও মেসে তল্লাশি চালিয়ে কয়েকটি সিডি, জেহাদী বই, লিফলেট, ব্যানার এবং লাঠি উদ্ধার করেছে। এছাড়া শিবিরের মেস থেকে আরো ২ কর্মীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে পুলিশসূত্রে জানা গেছে।