গত ১৫ সেপ্টেম্বরে ইত্তেফাকে “ডিআইজি’র মেয়ের কান ফোঁড়ানো রাজকীয় অনুষ্ঠান, তদন্ত কমিটি গঠন” শিরোনামে প্রকাশিত খবর প্রসঙ্গে ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামান, বিপিএম, পিপিএম স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে দাবি করা হয়েছে, প্রতিবেদনটি তথ্যনিষ্ঠ নয়। প্রতিবাদলিপিতে তিনি বলেন, প্রকৃত ঘটনা হচ্ছে, তার একমাত্র কন্যার জন্মদিন উপলক্ষে আমেরিকাপ্রবাসী তার ঘনিষ্ঠ আত্মীয়দের বিশেষ অনুরোধে তিনি সকলের সঙ্গে সাক্ষাতের সুযোগ নিতে একটি পুনর্মিলনী ধরনের সম্মিলন অনুষ্ঠানের আয়োজন করেন এবং এতে ১৪২ জন অতিথি ছিলেন। সহকর্মী পুলিশ কর্মকর্তাদের সংখ্যাও ৯ জনের বেশি নয়। রিপোর্টে উল্লেখিত শতাধিক গড়ি রিকুইজিশনও করা হয়নি।
