মতলবে যুবদল নেতার লাশ উদ্ধার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩২
দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের নির্মাণাধীন ভবনের একটি কক্ষ থেকে নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোতালেব হোসেনের (৪০) লাশ গতকাল বুধবার পুলিশ উদ্ধার করেছে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে গ্রামের বারিগাঁও মাদ্রাসার কাছ থেকে পঞ্চায়েতের বিচারের কথা বলে ৭/৮ জনের একটি দল তাকে নিয়ে যায়।গতকাল সকালে নির্মাণাধীন ভবনের রাজমিস্ত্রিরা কাজ করতে এসে তার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ জানায়, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে মুখ দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। তবে সে মাদক আসক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে।