বিচার ব্যবস্থার অনিয়ম নিয়ে নানা কথা শোনা যায়। কিন্তু স্বয়ং অপরাধী যদি তার বিচারে আদালতের অবহেলার কথা বলেন তাহলে সেটা একটু হাস্যকরই বটে। বিচারকের কার্যক্রমেই এই অভিযোগ। যুক্তরাজ্যে এক বিচারক ‘বৃহস্পতিবার’ হওয়ায় ওই অপরাধীকে কারাদণ্ড দেননি!
যুক্তরাজ্যের ওয়ার্কস্টারের রাইয়ান গস নামের এক ব্যক্তি জানিয়েছেন, কমিউনিটির শৃঙ্খলা ভঙ্গ করার জন্য তার ১৬ মাসের কারাদণ্ড হয়েছিল। কিন্তু আমি পালিয়ে গিয়েছিলাম। আমি দৌড়ানোর সময় পুলিশ আমাকে দেখলেও ধরেনি। চার মাস পর আমি গ্রেফতার হই। আর এখন আমি আদালতে এসে দাঁড়িয়ে আছি। আমাকে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে। একজনকে দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। আর এর মধ্যে আমি চকলেট খেয়েছি, টয়লেটের কাজ সম্পন্ন করেছি এবং ফোনে কথা বলার কাজটিও শেষ করেছি। এমনকি বাসা থেকে প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে এসেছি। আদালতের বিচারক গসের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, বৃহস্পতিবার হওয়ায় গসকে কারাদণ্ড দেয়া হচ্ছে না!
আদালতের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার বন্দিদের মামলা তালিকাভুক্ত হয় না। -ডেইলি মিরর
