২০ সেপ্টেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দ, শুক্রবার
আজ ৫ আশ্বিন, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৩ জিলক্বদ, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বুধ। আপনার শুভসংখ্যা ২ ও ৫ । শুভবার সোম ও বুধবার। শুভরত্ন: মুক্তা ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনিঃ: সৃজনশীল ও মেধাবী। আপনি বিবেকবান বিশ্বস্ত ও সহানুভূতিশীল। আপনার কল্পনা ও অনুভূতি প্রবল। মানসিক শক্তি জীবন সংগ্রামে আপনার বড় অস্ত্র। আপনি শান্তি চান। ঝামেলা এড়িয়ে চলতে চান। একটু চাপা হলেও আপনি বিনয়ী ও সহজে বন্ধুত্ব করতে পারেন। পারিপার্শ্বিকতা প্রায়ই আপনার অস্থিরতা ও দুঃশ্চিন্তার কারণ হতে পারে। পরিবর্তন ও ভ্রমণ আপনাকে আনন্দ দেবে। আপনাকে আত্মবিশ্বাসী ও উদ্যোগী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: চিত্রাভিনেত্রী সোফিয়া লরেন, কথাশিল্পী আপটন সিনক্লেয়ার, ঐতিহাসিক ফার্ডিন্যান্ড লট, ফারুক আলমগীর, রাজনীতিক মতিউর রহমান, ড. মুহম্মদ এনামুল হক।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ অভিনয় শিল্পীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও সাফল্য লাভের সম্ভাবনা আছে। চাকরিজীবীদেরকে আজ সতর্ক থাকতে হবে। কর্মস্থলে কারো বিরাগভাজন হতে পারেন। যে কোনো সমস্যা ধৈর্যের সাথে মোকাবিলা করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ ব্যবসায়িক লেনদেনে লাভবান হতে পারেন। প্রকাশনা বা কাগজ ব্যবসায়ীদের দিনটি শুভ সম্ভাবনাময়। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। ভ্রমণের সম্ভাবনা আছে। তবে এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। দূরের যাত্রা শুভ নয়।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। খাদ্যদ্রব্যের ব্যবসায়ী সুফল পাবেন। কাজকর্মে অন্যের সহযোগিতা আশা করতে পারেন। বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ আজ আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। তথ্যগত বিভ্রান্ত দেখা দিতে পারে। নতুন কোনো কাজের প্রস্তাব পেতে পারেন। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে উপকৃত হবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। আজ কোনো বিরোধে জড়াতে পারেন। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। খামার সংক্রান্ত ব্যবসায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। শরীর হঠাত্ অসুস্থ হতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আপনজন কারো চিকিত্সা বিভ্রাটের জন্য দুঃশ্চিন্তা দেখা দিতে পারে। বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের গবেষণা কর্মে সাফল্য আসতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। প্রাপ্ত তথ্য ভালো ভাবে যাচাই করে নিন। কোনো হূদয়বান ব্যক্তির সহযোগিতায় দুঃশ্চিন্তা কাটিয়ে উঠতে পারবেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। কোনো আইনী লড়াইয়ে জয়ী হতে পারেন। মন ভালো থাকবে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। ব্যবসাক্ষেত্রেও কোনো ধরনের ঝামেলা হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। পত্র যোগাযোগ শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ পথ চলতে সতর্ক হয়ে চলুন। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। উচ্চ শিক্ষায় সাফল্য সম্ভাবনা আছে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে যে কোনো বিরোধে নিরপেক্ষ থাকার চেষ্টা করুন। অন্যের উপকার করতে গিয়ে নিজেই কোনো ঝামেলায় জড়াতে পারেন। সামাজিক কাজে কারো সাথে মতবিরোধ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ অনভিপ্রেত পরিস্থিতি এড়িয়ে চলুন। প্রতিবেশীর সাথে বিবাদে জড়াতে পারেন। কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। ভুল সিদ্ধান্ত বা ভুল কাজর জন্য ক্ষতিগ্রস্ত হবেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ নতুন কোনো কাজের উদ্যোগ গ্রহণ করতে পারেন। পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে না। নতুন কর্মসংস্থান প্রচেষ্টা সফল হতে পারে। পিতৃ স্বাস্থ্য ভালো যাবে। আধ্যাত্মিক বিষয়াদিতে আগ্রহী হয়ে উঠতে পারেন। যাত্রা শুভ।
