কিশোরগঞ্জে কলেজছাত্র হত্যায় দুইজনের যাবজ্জীবন

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৪:৪২

কিশোরগঞ্জ শহরের ওয়ালীনেওয়াজ খান কলেজের হিসাব বিজ্ঞান(সম্মান) বিভাগের প্রথম বর্ষের ছাত্র শফিক আজাদকে খুনের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

কিশোরগঞ্জ তৃতীয় আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বুধবার এই রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলো- পিপলু ও সজীব। এর মধ্যে সজীব পলাতক রায়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায়ি তিনজনকে বেকসুর খালাস দেয়া হয়।

 

মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৯ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যায় শফিক আজাদ ও তার বড় ভাই রফিকুল ইসলাম ঈদের কেনাকাটার জন্য তেরিপট্টি বাজারে যান। তারা গেঞ্জিমহালের পাভেল গার্মেন্টসের সামনে পৌঁছালে শফিক আজাদের ওপর হামলা চালানো। তাকে গুরুতর অবস্থায় বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্তশেষে পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

 

 

ইত্তেফাক/ইউবি