প্রাকৃতিক অন্য অনেক উপকরণের মতো লেবুরও রয়েছে নানা ঔষধি গুণ। বিশেষ করে একনে ও ত্বকের কালো কালো দাগ বা ব্লাকহেডস থেকে মুক্তি পেতে ত্বকের নির্ধারিত স্থানে লেবু ঘষলে উপকার পাওয়া যায়।
লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বকের কোনো স্থানে কালো ছোপ থাকলে তা হালকা করতে সহায়তা করে।
ফেনায়িত কোনো তরলের সাথে লেবুর রস ও বেকিং সোডা মিশিয়ে এই মিশ্রণ দাঁতে এক মিনিট সময় দিয়ে রাখার পর ব্রাশ করলে তা দাঁতকে আরও সাদা দেখাতে সাহায্য করে।
রাতে ঘুমাতে যাবার আগে খানিকটা লেবুর রস তুলা দিয়ে মুখে মাখলে সেটি ত্বককে তৈলাক্ত হবার হাত থেকে রক্ষা করে।
চুলের উজ্জ্বলতা বাড়াতেও বিশেষ ভূমিকা রাখতে পারে লেবুর রস। এজন্য হেয়ার কন্ডিশনারের সাথে হালকা লেবুর রস মিশিয়ে চুল আঁঁচড়ে নিয়ে রোদে কয়েকঘণ্টা চুল শুকিয়ে নিতে হবে। আর তারপর চুল ভালোভাবে ধুয়ে নিলেই মিলবে আগের চাইতে উজ্জ্বল চুল।
হাত বা পায়ের নখকে আরও শক্ত করতে এবং মাথার শুষ্ক ত্বক ও খুশকি থেকে মুক্তি পেতেও কার্যকর একটি উপকরণ হলো লেবু।
ফেটে যাওয়া ঠোঁটের পরিচর্যায় এবং মুখমণ্ডল ও শরীর পরিষ্কার করতেও লেবু বেশ কার্যকরি।
