প্রত্যেক মানুষের তিন ধরনের চরিত্র আছে—যা সে প্রকাশ্যে দেখিয়ে বেড়ায়, যা তার সত্যিকারে আছে এবং যা সে মনে করে তার আছে।
- আলফাঁসো কার
অভাবেও যার স্বভাব ঠিক থাকে, সেই যথার্থ চরিত্রবান। - সিনেকা
তোমার চরিত্র যদি নির্মল হয় এবং তুমি যদি সুশিক্ষিত হও তবে নিজেকে নিয়ে তুমি গর্ব করতে পারো। - ডিজরেইলি
চরিত্রকে সহজ করার চাইতে সংশোধন করা কষ্টকর। - স্যামুয়েল স্মাইল
ভালোবাসা, আশা, দুঃখ এবং বিশ্বাস দিয়ে গড়া মানুষের চরিত্র। - রবার্ট ব্রাউনিং
