নিখোঁজ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫০
রাজধানীর যাত্রাবাড়ীর গোপীবাগ রেলগেট এলাকা থেকে আসিফ ইকবাল রিফাত (১৫) নামে এক প্রতিবন্ধী কিশোর গত ১২ সেপ্টেম্বর নিখোঁজ হয়েছে। তার পরনে ছিল নীল রঙের গেঞ্জি ও কালো রঙের ট্রাউজার। সে অস্পষ্ট ও অসংলগ্ন কথা বলে। কেউ তার সন্ধান পেলে ০১৮১৬-৪০৬৭০৮ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।