গতকাল বৃহসপতিবার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নে বাবুল খানের বাড়ির সামনে দুঃস্থ কল্যাণ সংস্থার এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দুঃস্থ কল্যাণ সংস্থার ব্যবস্থাপক শাহ আলম নসুর সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন প্রধান অতিথি দুঃস্থ কল্যাণ সংস্থার পরিচালক এম এ রব্বানী ফিরোজ, প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার আলী, উপজেলা জেপির যুগ্ম সম্পাদক খান মোঃ বাচ্চু, মারুফা আক্তার, তানিয়া আক্তার, নারগিস বেগম, ইউপি সদস্য জাহানারা বেগম, পিয়ারা বেগম, সন্ধ্যা রানী, মাহিনুর বেগম, শহিদুল আলম প্রমুখ। বৈঠকে চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল ওয়ার্ডের নারী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করতে সাইকেল মার্কা প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
