মহুয়া ট্রেনের অর্ধশত যাত্রীর মালামাল লুট

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৯
গৌরীপুর রেলওয়ে জংশন থেকে গত বুধবার রাতে ঢাকাগামী মহুয়া ট্রেন থেকে ৫০ যাত্রীর প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ট্রেনযাত্রী সোহেল মিয়া জানান, ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে ছেড়ে যাওয়ার পর অন্ধকারে ৬/৭ জনের একটি দল যাত্রীদের মোবাইল, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র কেড়ে নিয়ে যায়। পোশাকবিহীন নিরাপত্তাকর্মী আনসার তখন টিকেটবিহীন যাত্রীদের নিকট থেকে টাকা আদায়ে ব্যস্ত ছিল। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোঃ আব্দুস সাত্তার জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।