পঞ্চগড়ের শিক্ষা প্রতিষ্ঠান ধূমপানমুক্ত ঘোষণা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:১১
পঞ্চগড় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। জেলা শিক্ষা অফিস ও এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সভায় এই ঘোষণা দেয়া হয়। বুধবার পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ কবির। বিশেষ অতিথি ছিলেন বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জোবায়দুল ইসলাম, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রানী দেবী ও ভজনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশন পঞ্চগড় এর ফোকাল পার্সন শফিকুল ইসলাম।