সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:১২
বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছেন। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। মুন্সীগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার উপজেলার বাউশিয়া পাখির পয়েন্ট এলাকায় গত বুধবার লরির চাপায় অজ্ঞাত (৩৫) এক পথচারী মহিলা নিহত হয়েছেন। লাশ মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ফেনী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত বুধবার কাভার্ড ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত মানিক ও সাত্তার সেনবাগের ছাতারপাইয়া গ্রামের আলী আক্কাস মজুমদার ও হারিছ মিয়া মজুমদারের পুত্র। ডুমুরিয়া (খুলনা) খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গত বুধবার সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার মাঝেরবেড়ি এলাকায় মোটর সাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে আব্দুস ছাত্তার শেখের পুত্র তুরান শেখ (৩০) নিহত ও আরো দু’জন আহত হয়। আহতরা হলেন:আবজাল মোল্লার পুত্র মাসুম মোল্লা (৩০) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মনিরুল ইসলামের পুত্র অশিকুর রহমান চন্দন (২৫)।