রাজশাহী, বগুড়ার শেরপুর থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে।— খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
রাজশাহী
রাজশাহী পুঠিয়ায় গত বুধবার সকালে নিখোঁজ মানিক মিয়ার (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আবদুল জলিলের ছেলে। গত রবিবার সকালে বাসার বিদ্যুত্ সংযোগ মেরামতের জন্য মিস্ত্রি ডাকতে গিয়ে মানিক মিয়া নিখোঁজ হন।
শেরপুর (বগুড়া)
শেরপুর উপজেলার বাফুড়া পূর্বপাড়া গ্রামে গত বুধবার জিয়ার বাড়ির টয়লেটের ট্যাংক থেকে আলমগীরের ছেলে মাসুদ (১৪) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। সে ৪/৫ দিন যাবত্ নিখোঁজ ছিল বলে তার পিতা আলমগীর জানিয়েছেন।
নাগরপুর (টাঙ্গাইল)
নাগরপুরে গয়হাটা পূর্বপাড়া থেকে গতকাল বৃহস্পতিবার টুনি আক্তার (১৬) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে মোঃ শাজাহানের মেয়ে। এ ব্যাপারে নাগরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নাগরপুর থানার ওসি মোঃ মনির হোসেন জানান, ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হয়েছে।
