দু’দিনব্যাপী আয়কর মেলা উপলক্ষে গত বুধবার নোয়াখালী পৌরহলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি একরামুল করিম চৌধুরী এমপি জেলার ৫ শ্রেষ্ঠ করদাতাদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। জেলা আয়কর কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে দীর্ঘমেয়াদী শ্রেষ্ঠ করদাতা ও জেলা আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি দেওয়ান সুলতান আহমেদ, জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি হামিদ উল্লা ও সাধারণ সম্পাদক এবিএম মহিউদ্দিন বাহার বক্তব্য রাখেন।
জেলার শ্রেষ্ঠ করদাতা হলেন আইবিসিসিআইর ভাইস প্রেসিডেন্ট, এফবিসিসিআইর সাবেক ভাইস-প্রেসিডেন্ট ও বাংলাদেশ সিস্টেম টেকনোলজির এমডি এডভোকেট দেওয়ান সুলতান আহমেদ ও চৌমুহনীর মেসার্স আমিন ট্রেডার্সের স্বত্বাধিকারী আবদুল আওয়াল, শিবলু সাহা, মিলন কান্তি সাহা ও বেগমগঞ্জ বিসিক লিল্পনগরীর জহির উদ্দিন হারুন।
