রাজবাড়ী শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে দুদিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল-৩, ঢাকার কমিশনার মো. লিয়াকত আলী খান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার মো. রেজাউল হক, মেয়র তোফাজ্জল হোসেন মিয়া, চেম্বারের সভাপতি মো. কাজী ইবাদত আলী, এ্যাডঃ মো. আজিজুর রহমান প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
