ভাণ্ডারিয়ায় এ বছর ৪২টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। পুজাকে ঘিরে হিন্দু ধর্মালম্বীদের মাঝে বিরাজ করছে উত্সবের আমেজ। প্রতি বছরের ন্যায় এ বছর উপজেলার ৭টি ইউনিয়নে ৪২টি মন্ডবে চলছে পূজার প্রথম প্রর্যায়ের প্রস্তুুতি প্রতিমা নির্মাণ। এতে উপজেলা সদরে ৬টি, গৌরীপুর ইউনিয়নে ৩টি, ভিটাবাড়ীয়ায় ৮টি, নদমূলা ইউনিয়নে ৯টি, তেলীখালী ইউনিয়নে ৩টি, ইকড়ি ইউনিয়নে ৬টি ও ধাওয়া ইউনিয়নে ৭টি। সব মিলিয়ে উপজেলায় গতবছর ছিল ৩৯টি পূজা মন্ডব আর এ বছর ৩টি বেড়ে মোট ৪২টি পূজা মন্ডবে পূজা হবে বলে জানান উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি কিরন চন্দ্র বসু। তবে এ বছর ভাণ্ডারিয়া সদরে কেন্দ্রীয় পূজা মন্ডব মদন মোহন জিউ মন্দিরে সর্বাধিক ব্যয়ে নির্মিত হচ্ছে নানা রকম দেব-দেবীসহ দুর্গা প্রতিমা। আগামী ১০ অক্টোবর শুরু হয়ে ১৪ অক্টোবর ৫দিনব্যাপি এ উত্সবকে ঘিরে ঘরে ঘরে থাতছে ব্যাপক আয়োজন।
এদিকে দ্রব্যমূল্য যাই থাকুক সাধ আর সাধ্যের মধ্যে এবছরের উত্সবে আনন্দ কতটা উপভোগ করতে পারবেন তা নিয়ে রয়েছে নানা শংকা। স্ব-স্ব মন্ডবের আয়োজকবৃন্দ এবং প্রবীনদের সাথে আলাপকালে বলেন, সামনে ইলেকশন তাছাড়া দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে দেশ। তার পরেও এক অজানা শংকা থাকতে পারে বলেও অনেকে মন্তব্য করেন।
