চাই সমঝোতা ও সহনশীলতা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৫
নির্বাচনকালীন সরকার নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে যে বাক-বিতণ্ডা অব্যাহত রয়েছে তা নিরসন হওয়া জরুরি। অব্যাহত পরিস্থিতি খুব একটা সুফল বয়ে আনতে পারবে না বলে মনে করেন অনেকেই। রাজনৈতিক দলগুলোর বিষয়টি ঠাণ্ডা মাথায় ভেবে দেখা উচিত এবং সমঝোতা ও সহনশীলতার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে চলে আসা উচিত। এমন কিছু করা উচিত নয় যাতে দেশ ও জনগণের স্বার্থ ক্ষুণ্ন হতে পারে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ রক্ষায় ক্ষুদ্র স্বার্থ বিসর্জন মহত্বেরই পরিচয়। ফলাফল শূন্য কিংবা অকল্যাণকর হতে পারে এমন সিদ্ধান্ত পরিহার করাই উত্তম। আমরা এদেশেরই মানুষ। এদেশের অতীত ও বর্তমান সম্পর্কে কমবেশি সবাই ওয়াকিবহাল। কাজ করার আগে ভাবাই ভালো, পরে ভাবা অর্থহীন। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের সুরক্ষার জন্য সমঝোতার এখনই সময়। মনে রাখতে হবে ‘সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়’। মিজানুর রহমান, ধামরাই, ঢাকা