লক্ষ্য বিপিএল!

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৮
২০০৫ সালের অ্যাশেজে চার ম্যাচে ১৮ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিলেন ২১ বছর বয়সী এক ফাস্ট বোলার। এরপর ইনজুরি আর ফর্মহীনতা মিলিয়ে জাতীয় দলে খুব কমই সুযোগ পেয়েছেন ইংলিশ পেসার সায়মন জোন্স। ১৮টি টেস্টে ৫৯ উইকেট পাওয়া এই ক্রিকেটারের লক্ষ্য এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলা। ৩৪ বছর বয়সী জোন্স বলেন, ‘এই বছর আমি বিপিএলের ম্যাচগুলো দেখেছি। শন টেইট ও আফগানিস্তানের হামিদ হাসানদের সাফল্য আমাদের অনুপ্রাণিত করেছে। তারা নতুন বলে ভাল করেছে। পুরনো বল দিয়েও রিভার্স সুইং করেছে। এ ধরনের কন্ডিশনে আমিও ঠিক এমনটাই করতে পারবো।’ আটটি আন্তর্জাতিক ম্যাচে সাতটি উইকেট পাওয়া জোন্সের টি-টোয়েন্টি ক্যারিয়ার বেশ সমৃদ্ধই বলা যায়। ক্লাব ক্রিকেটে ৩৫টি ম্যাচে পেয়েছেন ৪৩টি উইকেট। আর লোয়ার অর্ডারে ঝড়ো ব্যাটিংয়ের জন্যও তার নাম-ডাক আছে।