টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচটিতেও ভাগ্য সহায় ছিল না বাংলাদেশের মহিলা ক্রিকেটারদের। তাই জয়ের জন্য হাহাকার নিয়েই আজ দক্ষিণ আফ্রিকা জাতীয় মহিলা ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে মাঠে নামছে সফরকারী।
বেনোনির উইলোমোর পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর জোহানেসবার্গে। আর ২৪ সেপ্টেম্বর দুই দলের মধ্যকার শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে।
