ইন্দোনেশিয়ার পালেম্বাংয়ে তৃতীয় ইসলামিক সলিডারিটি গেমসে অংশগ্রহণ করতে আজ বাংলাদেশ দল ঢাকা ছাড়ছে। ২২ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর অনুষ্ঠেয় এই গেমসে তিনটি ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে বাংলাদেশ। আরচ্যারি, তায়কোয়ানদো ও ভারত্তোলনে অংশগ্রহণ করলেও পদকের আশা করছেন না বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)। তারা চায় পারফরম্যান্সের উন্নতি হোক।
ইসলামিক গেমসে অংশগ্রহণকারী অ্যাথলেটরা হচ্ছেনঃ আরচ্যারি রামকৃষ্ণ সাহা, সাদেকুল ইসলাম ও ইমদাদুল হক মিলন। তায়কোয়ান্দো শ্রাবণী বিশ্বাস, শাহনাজ খাতুন, শাহরিয়া সুলতানা। ভারোত্তোলন ফাহিমা আক্তার, মোল্লা সাবিরা ও মোস্তাইন বিল্লাহ। পতাকা বহন করবেন অ্যারচার ইমদাদুল হক মিলন। শেফ ডি মিশন: উইং কমান্ডার রফিকুল ইসলাম।
