হকি ফেডারেশনের নির্বাচনে যে ছয় ক্লাব দূরে সরে ছিল তারা নিজেরা লিগ আয়োজন করতে উদ্যোগ নিয়েছে। লিগের উদ্যোক্তা মোহামেডানের হকি কমিটির চেয়ারম্যান শফিউল্লা আল মুনির। লিগ আয়োজনের জন্য মাঠ চেয়ে আবেদন করা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে।
আবেদনে বলা হয়েছে- তারা দেশের শীর্ষ ক্লাবগুলোকে নিয়ে একটি পেশাদার হকি টুর্নামেন্ট আয়োজন করবে। যার উদ্দেশ্য হবে হকি খেলার প্রসার ও খেলোয়াড়দের মান উন্নয়ন এবং পাশাপাশি তাদের অর্থনৈতিক সমৃদ্ধি এনে দেয়া।
এই লিগে দেশের শীর্ষ খেলোয়াড়দের পাশাপাশি বিশ্ব হকির খ্যাতনামাদেরও দেখা যাবে বলে জানিয়েছেন আয়োজকরা। দর্শক আকর্ষণ করবে লিগে। ১-২০ নভেম্বর পর্যন্ত মাঠ চাওয়া হয়েছে; কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে।
