টি-২০ ফরমেটের জাতীয় আন্তঃ কলেজ ক্রিকেট টুর্নামেন্টে জেলা পর্যায়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় ও কলেজ। জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনালে তারা ৮৮ রানে হারায় কদম রসুল কলেজকে। সাইফুল (৬৯) ও ম্যাচ সেরা তানভীরের (৫৭ রান ও ৫ উইকেট) হাফ সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ১২১ রান তোলে আগে ব্যাট করা চ্যাম্পিয়ন দল। রাফসান ১৫, মেহেদি ১৫ ও মারুফ করেন ১৪ রান। ২ উইকেট নেন কদম রসুল কলেজের প্রান্ত। তানভীরের বোলিং তোপে ১২১ রানে বুকড হয় বিজিত দল। রাফিন সর্বোচ্চ ২৯ ও আবির ২০ রান করেন। চ্যাম্পিয়ন দলের টিশির নেন ২ উইকেট।
