বার্জার পেইন্টস দাবা কাল শুরু

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫০
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের অর্থয়ানে দাবা ফেডারেশন আয়োজন করেছে বার্জার পেইন্টস ৩৯তম জাতীয় ’এ’ দাবা চ্যাম্পিয়নশিপ। আগামীকাল শনিবার বেলা আড়াইটা হতে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মিডিয়া সেন্টারে খেলা শুরু হবে। দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার জাতীয় চ্যাম্পিয়ন নিয়াজ মোরেশদ, রানার-আপ জিয়াউর রহমান, আব্দুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন ও রিফাত বিন সাত্তারকে সরাসরি খেলবেন বলে দাবা ফেডারেশন জানিয়েছে। আজ বিকাল ৪টায় দাবা ফেডারেশনের খেলার কক্ষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নাম্বার ড্র অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী দাবাড়ুদের আজ বিকাল ৪টার মধ্যে খেলার কক্ষে উপস্থিত থাকতে বলা হচ্ছে। রাউন্ড-রবীন লিগ পদ্ধতিতে ১৪ জন খেলোয়াড় এবারের জাতীয় ’এ’ দাবায় অংশ নিচ্ছেন।