কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত

আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৩৬

রাঙ্গামাটি প্রতিনিধি

কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধকালীন সময়ে মাছের উত্পাদন বৃদ্ধিতে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ মত্স্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটি কার্যালয়ে আলোচনা সভা ও পোনা অবমুক্ত করা হয়। এসময় বক্তারা বলেন, প্রাকৃতিক প্রজননের স্থানগুলোকে রক্ষায় কাজ করা গেলে প্রাকৃতিক এই হ্রদে মাছ উত্পাদন বৃদ্ধি পাবে। বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার আসাদুজ্জামান জানান, এবছর কাপ্তাই হ্রদে  বিভিন্ন এলাকায় ৩০ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হবে।