রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
হত্যা ও মাদকসহ একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী রাজু (৪০)কে ১৪শ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে রায়পুর থানা পুলিশ। শুক্রবার বিকাল ৪ টার দিকে বামনী ইউনিয়নের মীরগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দক্ষিণ কেরোয়া গ্রামের সাবেক ইউপি সদস্য হোসেন আহম্মদের ছেলে।
রায়পুর থানার এএসআই (সহকারী উপ-পরির্দশক) সবুজ মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজুকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাসি চালিয়ে তার কাছ থেকে ১৪শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আরও একটি মাদক মামলা দিয়ে শনিবার তাকে আদালতে পাঠানো হবে।
