ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
ভৈরবের মেঘনা নদী থেকে গরু বোঝাই ট্রলার ও দেশীয় অস্ত্রসহ ১০ জন গরু চোরকে আটক করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ডিকচর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি ভৈরব, সরাইল, অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার বিভিন্ন গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব নৌ পুলিশের ইনচার্জ শামসুর রহমান জানান, আটককৃত গরুচোর ও উদ্ধার করা ১০টি গরু হস্তান্তর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
