সততার পুরস্কার এত বেশি!

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৬
সততার মূল্য এক সময় পাওয়া যায়। সততার দৃষ্টান্ত স্থাপন করতে পারলে অনেক সময় আশ্রয়হীনেরও মিলে যেতে পারে আরো বেশি কিছু। তাইতো যুক্তরাষ্ট্রের আশ্রয়হীন এক নাগরিক ৪০ হাজার মার্কিন ডলার ফেরত দিয়ে পাচ্ছেন প্রায় আড়াই লাখ মার্কিন ডলার! যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের রাজধানী বোস্টনের বাসিন্দা এথান হুইটিংটন জানিয়েছেন, তিনি অনলাইনে একটি সংবাদ পড়েন। সংবাদটি ছিল, গ্লেন জেমস নামের এক ব্যক্তি ৪০ হাজার মার্কিন ডলার ভর্তি একটি ব্যাগ পেয়ে পুলিশের কাছে গেছেন এবং এর মালিককে ফেরত দিয়েছেন। জেমসের থাকার জন্য একটি বাড়ি পর্যন্ত নেই। অথচ তিনি এত অর্থ পেয়েও তা ফেরত দিয়েছেন। এটা সততার একট উজ্জ্বল দৃষ্টান্ত। তাই আমরা তার জন্য একটি বাড়ির ব্যবস্থা করতে ফান্ড সংগ্রহ শুরু করি। অবিশ্বাস্য হলেও সত্যি, ২৪ ঘন্টার মধ্যেই ২০ হাজার মার্কিন ডলার তোলা সম্ভব হয়েছে। আমরা তাকে আড়াই লাখ মার্কিন ডলার দেব বলে সিদ্ধান্ত নিয়েছি। সততার পুরস্কার আছে, কিন্তু তাই বলে এতো! -ইউপিআই