জাপানের স্বেচ্ছাসেবী সংস্থা ইন্টারন্যাশনাল এঞ্জেল এসোসিয়েশন গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণ গোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নয়াগোলা ও মাসুদ উল হক উচ্চ বিদ্যালয় এবং শিবগঞ্জ উপজেলার রাণীহাটি, রাধাকান্তপুর, ধোবড়া ও পাকানারায়ণপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৬০ জন ছাত্র-ছাত্রীর মাঝে ২ হাজার টাকা করে ১ লাখ ২০ হাজার টাকার ছাত্র কল্যাণ বৃত্তি প্রদান করে।
সকালে রাণীহাটি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল এঞ্জেল এসোসিয়েশনের প্রোগ্রাম অফিসার হাবিবুর রহমান, এই বৃত্তির উদ্যোক্তা রাণীহাটি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের গরিব মেধাবি শিক্ষার্থীরা লেখাপড়ার ব্যয় বহন করতে না পেরে যাতে ঝরে না পড়ে সে জন্য জাপানের স্বেচ্ছাসেবী সংস্থা ইন্টারন্যাশনাল এঞ্জেল এসোসিয়েশন কোনাবাড়ি গাজীপুর বর্তমানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৪ হাজার ৫শ জন শিক্ষার্থীকে ছাত্র কল্যাণ বৃত্তি প্রদান করছে।
ইন্টারন্যাশনাল এঞ্জেল এসোসিয়েশনের নির্বাহী পরিচালক আজিজুল বারী ১৯৯৪ সাল থেকে এই জেলায় ছাত্র কল্যাণ বৃত্তি চালু করেন।
