বেতাগীতে শস্য কর্তন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৩৭
বেতাগীতে কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় ব্র্যাক উপজেলার কেওড়াবুনিয়া ও শের-ই-বাংলা ব্লকে হাইব্রিড আলোড়ন ধানের শস্য কর্তন উত্সবের আয়োজন করে। ব্র্যাকের খাদ্য নিরাপত্তা কর্মসূচির বেতাগী শাখা ব্যবস্থাপক শিশির সমাদ্দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বেতাগী উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার, বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মাহবুব রহমান সুজন।