ডিমলায় পাঁচ দিনের প্রশিক্ষণ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৩৭
নীলফামারীর ডিমলায় তিস্তার হতদরিদ্রদের সাবলম্বী করার লক্ষ্যে গত বুধবার থেকে ৫ দিনের স্থানীয় সেবাদাকারী (প্রাণিসম্পদ) উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ পল্লীশ্রী রি-কল প্রকল্পের ডিমলা ইউনিট অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়। রবিবার প্রশিক্ষণটি সমাপ্ত হয়েছে। অক্সফাম জিবি সহায়তায় পল্লীশ্রীর মাধ্যমে বাস্তবায়িত রি-কল প্রকল্পটি ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি ইউনিয়নের ৫টি গ্রামের ৫ জনকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নেতৃত্বের বিকাশ, জলবায়ু অভিযোজন ও শিক্ষনের মাধ্যমে ঘাত সহনশীল কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে (প্রাণিসম্পদের) মান উন্নয়নে প্রান্তিক পর্যায়ে সেবার গুণগত মান পৌঁছে দেয়ার জন্য ৫ জনকেই চিকিত্সার উপকরণ প্রদান করা হয়।