কাউখালীতে নতুন দিনের অ্যাডভোকেসি সভা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৩৮
পিরোজপুরের কাউখালীতে গতকাল বৃহস্পতিবার কনসার্ন উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্টের আয়োজনে মার্কেটিং ইনোভেশন ফর হেলথ প্রকল্পের ‘নতুন দিন’-এর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকল্প পরিচালক রোকেয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক লুত্ফর রহমান।