জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের উদ্যোগে গত সোমবার উপজেলা মিলনায়তনে নারীর অগ্রযাত্রায় ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান বাধা নয় বরং পরিপূরক বিষয়ের উপর নারীদের অংশগ্রহণে উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ অনুষ্ঠানে পরিচালকের দায়িত্ব পালন করেন জয়পুরহাট জেলা প্রশাসক মো. ইয়াছিন। সংলাপে অংশ নেন উপজেলা চেয়ারম্যান আনম আঃ ওয়াদুদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার শিল্পী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর সিদ্দিক, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা ইতি, প্রভাষক সেলিনা আক্তার চৌধুরী, শিক্ষিকা শিউলী বেগম, ডা. দ্বিজেন্দ্র নাথ সরকার প্রমুখ।
