আজকের রাশিফল

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৪১
২১ সেপ্টেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দ, শনিবার আজ ৬ আশ্বিন ১৪২০ বঙ্গাব্দ এবং ১৪ জিলক্বদ, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৩ ও ৬ । শুভবার বৃহস্পতি ও শুক্রবার। শুভরত্ন : পোখরাজ ও হীরা। প্রকৃতিগতভাবে আপনিঃ সৃজনশীল ও সৌন্দর্যপিপাসু এর সাথে যুক্ত হয়েছে বাস্তববাদ। বিশ্লষণ ক্ষমতা ও গবেষণাসুলভ মন আপনার সাফল্যের হাতিয়ার। আপনি উচ্চাভিলাষী। উচ্চস্তরে উন্নীত হতে দৃঢ় প্রতিজ্ঞ। নেতৃত্বের গুণাবলীর সাথে সাথে আপনার মধ্যে রয়েছে ডিপ্লোম্যাসী। আপনি নিয়মানুবর্তী। বন্ধু নির্বাচনে সতর্ক। মিশুক হলেও অন্যের দ্বারা সহজে প্রভাবিত হন না। সাফল্য ও খ্যাতির পথ থেকে আপনাকে কেউ বিচ্যুত করতে পারবে না। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী এইচ জি ওয়েলস, কাজী আফসার উদ্দীন আহমেদ, ক্রীড়া লেখক আব্দুল হামিদ, বিজ্ঞানী ডোনাল্ড গ্লেসার, নিগ্রো সাহিত্যিক এডওয়ার্ড গ্লিজেস্ট। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ শিল্পসংস্কৃতির সাথ সম্পৃক্তদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পেশাগত ক্ষেত্রে সম্মান ও সাফল্য বৃদ্ধির সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। পারিবারিক কোনো সমস্যায় মানসিক চাপে ভুগবেন। চাকরির ক্ষেত্রে কোনো সমস্যার উদ্বেগ হতে পারে। কর্তৃপক্ষের মন যুগীয়ে চলা কঠিন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। রোগ-ব্যাধিকে অবহেলা করা ঠিক হবে না। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে পরিচিত হতে পারেন। যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ প্রণয় সংক্রান্ত ব্যাপারে অনভিপ্রেত কোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আপনার নামে কোনো ধরনের অপবাদ রটতে পারে। দিনের শুরু থেকেই সতর্ক থাকার চেষ্টা করুন। বেসরকারি চাকরির ক্ষেত্রে কোনো পরিবর্তন বা বদলির সম্ভাবনা আছে। পারিবারিক ক্ষেত্রে কোনো ধরনের অশান্তি দেখা দিতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ নতুন কোনো কাজের সুযোগ সৃষ্টি হতে পারে। ঠিকমত সিদ্ধান্ত নিতে পারলে লাভবান হবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ পোল্ট্রি বা দুগ্ধজাত ব্যবসায় লাভবান হতে পারেন। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কোনো সমস্যা দেখা দিতে পারে। আইনী ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। শরীর খুব একটা ভালো যাবে না। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। আপনজনদের কেউ অসুস্থ হতে পারে। চিকিত্সা বিভ্রাটের সম্মুখীন হতে পারেন। গবেষণা কর্মীদের জন্য দিনটি শুভ। নতুন কোনো সাফল্যে আনন্দবোধ করবেন। কোনো সহূদয় ব্যক্তি সহযোগিতায় এগিয়ে আসতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। বাহুল্য ব্যয় পরিহার করুন। গুরুত্বপূর্ণ কোনো সংবাদ পেতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। কোনো খবরে উত্ফুল্লবোধ করবেন। কোনো আইনগত সমস্যায় জয়ী হওয়ার সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ শরীর খুব একটা ভালো যাবে না। অসুখ অশান্তিতে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বলন করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। কোনো সন্তানের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হবেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। উচ্চ শিক্ষায় সাফল্য আসতে পারে। গবেষণা কর্মে পদস্থ কারো সাথে বিরোধ দেখা দিতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। কর্তৃপক্ষের সাথে বিরোধ এড়িয়ে চলুন। দূরের যাত্রায় সতর্ক থাকুন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। এসব ক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করুন। অন্যথায় কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। সহকর্মীদের ভিতরে কোনো ব্যাপারে মতবিরোধ দেখা দিতে পারে। এ ধরনের পরিস্থিতিতে নিজে নিরপেক্ষ থাকুন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ সিদ্ধান্ত গ্রহণে সতর্কতা অবলম্বন করুন। নিজের ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে। কারো দ্বারা তিরষ্কৃত হওয়ার আশংকা আছে। আজ কোনো ব্যাপারে ঝুঁকি নেয়া ঠিক হবে না। কোনো প্রতিবেশীর সাথে বিবাদে জড়াতে পারেন। সম্ভব হলে এড়িয়ে চলুন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ নতুন কোনো কর্ম উদ্যোগ গ্রহণ করতে পারেন। পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হতে পারে। অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ইচ্ছা করলে কোনো কাজের সুযোগ পেতে পারেন। ধর্মীয় কাজকর্মের প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।