গফরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৩৭

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

গফরগাঁওয়ে পাগলা থানা পুলিশ অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবাসহ শামীম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টায় দিকে এস আই সাইদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মশাখালী ইউনিয়নের বলদী গ্রামের নিজ বাড়ি থেকে শামীমকে গ্রেফতার করে।

এ ব্যাপারে পাগলা থানার ওসি মো. ফায়েজুর রহমান জানান, মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী শামীমকে গ্রেফতার করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।