২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাঠ প্রস্তুতি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৫১
বাংলা স্মৃতিশ সানা, সহকারি শিক্ষক এস ও এস হারম্যান মেইনার কলেজ ঢাকা প্রিয় শিক্ষার্থীরা আজও কয়েকটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ শব্দার্থ আলোচনা করা হলো অবাক জলপান: ১.আকাঙ্ক্ষা -আগ্রহ, ইচ্ছা ২.তেষ্টা-পিপাসা,তৃষ্ণা ৩.বরকন্দাজ- পাহারাদার ৪.গেরস্ত - গৃহস্ত। ঘাসফুল: ১.কিরণ - আলো ২.ধরা - পৃথিবী দেখে এলাম নায়াগ্রা: ১.গহ্বর -গর্ত ২.পতন -নিচে পড়া। দুই তীরে: ১.নির্জন -জনশূন্য স্থান ২.তট - নদীর তীর ৩.ডিঙি- এক ধরনের নৌকা ৪.বেণুবন-বাঁশ বাগান ৫.নিরবধি - অনবরত ৬.আচ্ছাদন - ঢাকনি। ভাবুক ছেলেটি: ১.বিলেত - ইংল্যান্ড ২.উত্তরকালে - ভবিষ্যত্কালে ৩.পর্যবেক্ষণ - কোন কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা। প্রার্থনা: ১.মহান-শ্রেষ্ঠ, মহত্, উদার ২.ভূলোক - পৃথিবী ৩.পরিতাপ-দুঃখ, খেদ ৪.পন্থা - পথ ৫.পূণ্য - ভালো কাজ ৬.যাচি - প্রার্থনা করি ৭.অনন্ত - অশেষ, যার শেষ নেই। স্মরণীয় যাঁরা চিরদিন: ১.বরেণ্য - মান্য ২.যশস্বী - বিখ্যাত ৩.মনস্বী - উদারমনা ৪.অসাধু - অসত্ ৫.পাষণ্ড - নির্দয় ৬.দেশদ্রোহী-দেশের শত্রু ৭.অবরুদ্ধ - বন্দী ৮.অবধারিত- অনিবার্য মাটির নিচে যে শহর: ১.জনপদ - লোকালয় ২.নিদর্শন- প্রমাণ,চিহ্ন ৩.প্রাচীনতম - বহুকাল আগের কিছু ৪.অভিভূত - ভাবাবিষ্ট হিমালয়ের শীর্ষে বাংলাদেশের পতাকা: ১.উদ্দীপ্ত - উজ্জীবিত ২.অভিযাত্রিক - যে অভিযান করে ৩.মাহেন্দ্রক্ষণ - বিশেষ