জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার বিজ্ঞান

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৫১
বিজ্ঞান জ্যোতি ভূষন বিশ্বাস প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা অধ্যায়: ০৩ (ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন) জ্ঞানমূলক প্রশ্ন: ১। পদার্থের অণুসমূহের বেশি ঘনত্বর স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়াকে কী বলে? ক) ইমবাইবিশন খ) অভিস্রবণ গ) ব্যাপন ঘ) প্রস্বেদন উ: গ ২। ব্যাপন কতক্ষণ চলে? ক) বাতাস থাকা পর্যন্ত খ) দ্রাবকের পার্থক্য হওয়া পর্যন্ত গ) ঘনত্বের পার্থক্য থাকা পর্যন্ত ঘ) উভয় অণুর ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত। উ: ঘ ৩। ব্যাপন প্রক্রিয়ায় গতিশক্তির প্রভাবে সৃষ্ট চাপকে কী বলে? ক) অণু চাপ খ) তীর্যক চাপ গ) ব্যাপন চাপ ঘ) ব্যাপ্তি চাপ। উ: গ ৪। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় কার্বন-ডাই অক্সাইড গ্রহণ করে? ক) সালোক সংশ্লেষণ খ) ব্যাপন গ) অভিস্রবণ ঘ) প্রস্বেদন উ:ক ৫। উদ্ভিদের দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে কোন প্রক্রিয়ায় বের হয়? ক) অভিস্রবণ খ) ব্যাপন গ) ইমবাইবিশন ঘ) সালোক সংশ্লেষণ উ:খ ৬। নিচের কোনটি দ্রাবক? ক) চিনি খ) লবণ গ) পানি ঘ) সরবত উ:গ ৭। যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব উভয় প্রকার পদার্থ চলাচল করতে পারে না তাকে কী বলে? ক) ঝিল্লি খ) অভেদ্য পর্দা গ) ভেদ্য পর্দা ঘ) অর্ধভেদ্য পর্দা উ:খ ৮। অর্ধ ভেদ্য পর্দার উদাহরণ কোনটি? ক) মাছের পটকার পর্দা খ) কোষ পর্দা গ) কোষ প্রাচীর ঘ) পলিথিন উ: ক ৯। উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় কোনটি ব্যবহার করে? ক) N2 খ) cl2 গ) co2 ঘ) O2 উ:গ ১০। উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কী বলে? ক) ব্যাপন খ) অভিস্রবণ গ) প্রস্বেদন ঘ) ইমবাইবিশন উ:গ ১১। কোনটিকে “Necessary evil” বলা হয়? ক) প্রস্বেদন খ) শ্বসন গ) সালোক সংশ্লেষণ ঘ) শোষণ উ:ক ১২। উদ্ভিদের সংবহন প্রধানত কত প্রকার? ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪ উ:খ ১৩। অভিস্রবণ শুধু কোন পদার্থের ক্ষেত্রে ঘটে? ক) গ্যাসীয় খ) নিষ্ক্রিয় গ) তরল ঘ) কঠিন উ:গ ১৪। ‘অসফেসিস’ অর্থ কী? ক) শ্বসন খ) ব্যাপন গ) অভিস্রবণ ঘ) সালোক সংশ্লেষণ উ:গ ১৫। প্রস্বেদন প্রক্রিয়ায় প্রধান বাহ্যিক প্রভাবক কী? ক) তাপমাত্রা খ) আলো গ) বায়ুপ্রবাহ ঘ) পানি উ:খ ১৬। প্রস্বেদন কত প্রকার? ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪ উ: গ ১৭। কোন কোষ পানি শোষণ করে? ক) সক্রিয় খ) নির্জীব গ) নিষ্ক্রিয় ঘ) সজীব উ:ঘ ১৮। অধিকাংশ কলয়েড ধর্মী পদার্থ কীরূপ? ক) পানি গ্রাসী খ) পানি গ্রাহী গ) গ্যাসীয় ঘ) তরল উ:খ ১৯। যে প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় তাকে কী বলে? ক) অভিস্রবণ খ) ব্যাপন গ) ইমবাইবিশন ঘ) শ্বসন উ:ক ২০। খনিজ লবণ শোষিত হয় কীরূপে? ক) দ্রবণ খ) আয়ন গ) যৌগ ঘ) স্টার্চ উ:খ অনুধাবনমূলক : ২১। স্থলজ উদ্ভিদ প্রথমে কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে? ক) অভিস্রবণ খ) ব্যাপন গ) প্রস্বেদন ঘ) ইমবাইবিশন উ:ঘ ২২। ব্যাপনকারী পদার্থের অণু-পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে কী সৃষ্টি হয়? ক) তাপমাত্রা খ) চাপ গ) ঘনত্ব ঘ) আপেক্ষিক তাপ উ:খ