মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
মুরাদনগরে শুক্রবার সকাল ৮টার দিকে সিএনজি চালিত অটোরিকশার চাপায় এক নারী নিহত হন। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডলি আক্তার কুমিল্লার দেবিদ্বার উপজেলার মির্জানগর গ্রামের মৃত সায়েব আলী মেইকারের মেয়ে।
জানা যায়, ডলি সকালে কাঁচাবাজার করার উদ্দেশ্যে কোম্পানীগঞ্জ আসছিল। এ সময় পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় দুইজন পথযাত্রী আহত হয়।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
