কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে ইফতারের জন্য বরাদ্দকৃত অর্থ কৃচ্ছতা সাধনের মাধ্যমে সাশ্রয়কৃত অর্থ দিয়ে ভিক্ষুক ও দুস্থদের পুনর্বাসনে নগদ অর্থ সহায়তাসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুড়িগ্রাম স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের সহযোগিতায় পুনর্বাসনে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।
বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মেহেদুল করিম, সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম প্রমুখ।
