ফিলিপাইনের দক্ষিণে উপকূলীয় এলাকায় জিম্মি ঘটনায় আরো রক্তক্ষয় বন্ধ করতে গতকাল শুক্রবার বিদ্রোহীদের প্রতি আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কোরাজন আ্যাাকুইনো। দেশটিতে গত ১১ দিন ধরে এ ঘটনায় সেনা-বিদ্রোহী সংঘর্ষ অব্যাহত রয়েছে।
গত ৯ সেপ্টেম্বর দুইশ’রও বেশি ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এমএন-এলএফ) বিদ্রোহীরা জামবোয়াঙ্গা শহরের উপকূলে ধ্বংসযজ্ঞ চালায়। এতে পাঁচটি সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া তারা প্রায় ২শ’ মত লোকজনকে জিম্মি করে। এ ঘটনায় ৪,৫০০ সেনা ও পুলিশ ঐ এলাকায় মোতায়েন করা হয়। তারা জল ও আকাশপথে আক্রমণ চালালে ২০ জিম্মিসহ ৪০ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
