তাহিরপুরের যাদু কাটা নদীর পাড় কেটে বালি উত্তোলন বন্ধে বিজিবি কড়া নজরদারি করছে। জানা যায়, এলাকার কিছু দুষ্কৃতকারী স্থানীয় পুলিশের সাথে আঁতাত করে যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন ও বিক্রি করছে। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল হক এক আলোচনা বৈঠকে বসেন। বৈঠকে বালু উত্তোলন বন্ধে বিজিবির সহযোগিতা চাওয়া হলে গত বৃহস্পতিবার থেকে বালু উত্তোলন বন্ধে বিজিবির টহল জোরদার করা হয়েছে।
