চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের শাহ মিরান হাসপাতালে ডাক্তারের ভুল চিকিত্সায় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ নিয়ে স্বজনদের আহাজারি ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে থানা পুলিশ ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির বৈঠকে ১ লাখ ২০ হাজার টাকায় সমঝোতা হয়। জানা গেছে, বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার আবদুর রহমানের ছেলে বিল্লার হোসেন গলায় টনসিল অপারেশনের জন্য ৮ হাজার টাকার চুক্তি হয়। নাক-কান-গলা রোগের চিকিত্সক ডাঃ ওবায়দুল ইসলাম পরে তাকে কুমিল্লা মুন হাসপাতালে রেফার করে। নিহত বিল্লালের মা সুফিয়া জানান, ডাক্তালের ভুল অপারেশনের কারণে আমার ছেলের মৃত্যু হয়েছে। মৃত বিল্লালের নিকটাত্মীয় কামাল হোসেন জানান, আমরা ১০ লাখ টাকা ক্ষতি পূরণ চেয়েছি। অথচ বাজারের লোকজন আমাদের এক লাখ টাকা দিবেন বলে মধ্যস্থতা করেছেন। আমরা তা প্রত্যাখ্যান করেছি এ ঘটনার পরপরই ডাঃ ওবায়দুল ইসলাম পলাতক রয়েছে।
