সরকারি ব্যবস্থাপনার আওতায় নরসিংদী থেকে ৬ যুবক মালয়েশিয়ায় যাচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর। বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম। তিনি জানিয়েছেন, আদম বেপারী ও দালালদের খপ্পর থেকে বিদেশ গমনেচ্ছুক যুবকদের রক্ষা করে স্বল্প খরচে সরকারি ব্যবস্থাপনায় বিদেশে লোক পাঠানোর ব্যবস্থা করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এ কর্মসূচির আওতায় নরসিংদী জেলা প্রশাসন কয়েকমাস পূর্বে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে মোট ৫৬৮ জনকে বাছাই করেন। এদের মধ্যে প্রথম দফায় আগামী ২৩ সেপ্টেম্বর মোট ৬ জনকে মালয়েশিয়ায় পাঠানো হবে। এরা জনপ্রতি ২০ হাজার টাকা করে ব্যাংকে জমা প্রদানসহ যাবতীয় কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছে।
