চাঁপাইনবাবগঞ্জে দলিলসহ নকলনবিশ গ্রেফতার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৩
চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়ার নিজবাড়িতে অবৈধভাবে রাখা ৪শ’ দলিল ও ১৩০টি ফি বইসহ জেলা রেজিস্ট্রি অফিসের এক কর্মচারীকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হলেন, জেলা রেজিস্ট্রি অফিসের নকলনবিশ মীর শাহজাহান বেনু । নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুনের নেতৃত্বে র্যাব ও এনএসআই যৌথভাবে এই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র্যাব-৫ রাজশাহীর কর্মকর্তা লেফটেন্যান্ট হামিদ জানান, এনএসআই কর্মকর্তারা অনুসন্ধান করে জানতে পারেন মীর শাহজাহান বেনুর বাড়িতে বিপুল পরিমাণ দলিল ও সরকারি নথি রয়েছে। এরপর র্যাব ও এনএসআই যৌথ অভিযান চালায়। অভিযানে বেনুর বাড়ির তিনতলার ছাদের একটি ঘর থেকে দুই হাজার ৪শ’ দলিল ও ১৩০টি ফি বইসহ বেনুুুুুকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, সরকারি এসব নথিপত্র অসত্ উদ্দেশ্যে মীর শাহজাহান বেনু নিজ বাড়িতে এনে রেখেছিলেন।