ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৩৯

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার দুর্গা নারায়ণপুর-পুটিয়া গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় একই পরিবারের দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। তারা হচ্ছে— বজলুর রহমান জোয়ার্দ্দারের মেয়ে মিম (৪) ও বাবলু জোয়ার্দ্দারের মেয়ে ফাতেমা (৫)। 

দোগাছি ইউপি চেয়ারম্যান মো. ইছাহাক আলি জানান, ওই দুই শিশু সন্ধ্যার আগে বাড়ির উঠানে খেলা করছিল। সবার চোখের আড়ালে এক সময় বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। রাতে তাদের লাশ পুকুরের পানিতে ভেসে উঠে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।