ম্যানচেস্টার ইউনাইটেড ভক্ত উসাইন বোল্টের দারুণ এক বুদ্ধি খুঁজে বের করেছেন। রবিবারের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দেয়ার জন্য ক্লাবটির সবচেয়ে দ্রুততম খেলোয়াড়কে ‘টার্গেট’ করলেন। সেই খেলোয়াড়টি হলেন সিটিজেনদের আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েরো। আসলে এমন কিছুই ঘটতে যাচ্ছে না, পুরো ব্যাপারটাই কাল্পনিক। ‘গতিদানব’ বোল্ট ও ফুটবলার অ্যাগুয়েরো একসাথে অংশ নিয়েছেন একটা বিজ্ঞাপনচিত্রে। এই সপ্তাহেই পুমা তাদের ইভো স্পিড ১.২ নামের একটি ফুটবল বুট বাজারে আনতে যাচ্ছে। এই পণ্যের মডেল হিসেবেই বিজ্ঞাপনে দেখা গিয়েছে ক্রীড়া বিশ্বের এই দুই তারকাকে।
