শালকে ০৪’র জয়রথ থামানোর লক্ষ্য নিয়ে আজ তাদের মাঠ ভেলটিন্স অ্যারেনায় যাচ্ছে ইউরোপীয়ান
চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। আর এই লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করছে দু্ই ভাই কেভিন প্রিন্স বোয়েটাং ও জেরোম বোয়েটাংয়ের মুখোমুখি হওয়ার বিষয়টি। রক্তের সম্পর্ক থাকলেও মাঠের লড়াইয়ে একচুলও ছাড় দেয়া হবে না বলে এরই মধ্যে জেরোমকে সাবধান করে দিয়েছেন এ মৌসুমেই শালকেতে যোগ দেয়া কেভিন।
হতাশাজনক শুরুর পর টানা চার ম্যাচ জেতা শালকের আত্মবিশ্বাসে কমতি নেই মোটেই। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে তারা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে স্টুয়া বুখারেস্টকে। তবে ব্যাভারিয়ানদের বিরুদ্ধে কঠিন এক চ্যালেঞ্জই অপেক্ষা করছে শালকের জন্য। আর সেই চ্যালেঞ্জ নিতে পুরোপুরিই প্রস্তুত বুখারেস্টের বিরুদ্ধে গোল পাওয়া এই ২৬ বছর বয়সী, ‘সে আমার ভাই। তবে খেলার মধ্যে কোন ভালবাসা বা ঘৃনা প্রকাশের সুযোগ নেই। আমি তাকে এরই মধ্যে বলে দিয়েছি, মাঠে যদি সে আমার বিরুদ্ধে শতভাগ সচেষ্ট না থাকে তাহলে আমি হতাশই হব। তার বিরুদ্ধে আমার অবস্থানও সেরকমই থাকবে। তবে এরকম বড় মঞ্চে তার বিপরীতে খেলতে পারাটা আসলে সত্যিই অন্যরকম একটি
এদিকে লিগে বায়ার্নের শুরুটাও একেবারে নিখুঁত না হলেও এখন পর্যন্ত হওয়া পাঁচটি ম্যাচে তারা খুইয়েছে মাত্র দুটি পয়েন্ট। আর নিজেদের সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে শালকের মতো তারাও প্রতিপক্ষকেও হারিয়েছে ৩-০ গোলে। ভেনটিন্স অ্যারেনা থেকেও তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চান সর্বশেষ ম্যাচে দুর্দান্ত খেলা জেরোম।
ভাইয়ের সাথে লড়াইয়ের বিষয়ে তিনি বলেন, ‘আমার চেষ্টা থাকবে তাকে আক্রমণ না করা (বলের দখল নিতে গেলে)। তবে যদি অন্য কোন উপায় না থাকে, তাহলে আমাকে সেটা (আক্রমণ) করতেই হবে। আমি নিশ্চিত সেও আমার কাছ থেকে পালিয়ে যাবে না।’
